হাজীগঞ্জ বাজার থেকে সাবেক ছাত্রলীগ নেতা খোকন বলি আটক

রাজনীতি
হাজীগঞ্জ বাজার থেকে সাবেক ছাত্রলীগ নেতা খোকন বলি আটক
১৫ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকন বলিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের ‘হোটেল রাজমহল’ থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, খোকন বলিকে বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি। ওসি জানান, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।