চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি আকাশ সম্পাদক বাহার

রাজনীতি
চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি আকাশ সম্পাদক বাহার

অ্যাডভোকেট নূরুল আমীন খান আকাশ ও ফয়সাল আহমেদ বাহার। (ফাইল ছবি)

১৬ নভেম্বর ২০২৬, ৮:৪৭ পিএম

চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট নূরুল আমীন খান আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ বাহারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দেন।

কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে চাঁদপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত এ আংশিক কমিটির মাধ্যমে চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট নেতাকর্মীদের।