চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে ১১ দলের মিছিল
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।
শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের মিশন রোডে শাহী মসজিদের সামনে থেকে শুরু হয়। পরে হাজী মহসিন রোড, হকার্স মার্কেট সড়ক ও বাইতুল আমিন জামে মসজিদের সামনে দিয়ে শহীদ মিনার ও জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন জোটের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক মো. মাহবুব আলম।
এ সময় এলডিপির নেতা, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, জুলাই যোদ্ধা আব্দুল হাই লাভলুসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন