দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে সফলভাবে বসানো হলো দুটি স্টেন্ট

স্বাস্থ্য
দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে সফলভাবে বসানো হলো দুটি স্টেন্ট
১৬ নভেম্বর ২০২৬, ১১:২২ এএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) বসানো হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা সম্পন্ন হয়।

এর আগে গতকাল একই হাসপাতালে মন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্‌যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আজ দুটি ব্লকে স্টেন্ট বসানো হয়। অপর ব্লকটিতে বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার পদ্ধতি (ডাইলেশন) প্রয়োগ করে চিকিৎসা দেওয়া হয়েছে।

অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।

উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।