কচুয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কচুয়া
কচুয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
১০ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পিএম

চাঁদপুরের কচুয়া উপজেলায় এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চবিদ্যালয়ে ৩ নম্বর বিতারা ইউনিয়ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি নাজমুল নাহার বেবী।

বিতারা ইউনিয়ন পেশাজীবী সংগঠনের সভাপতি জি এম আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন মাস্টার, সদস্য ফয়সাল আহমেদ বিএসসি ও হাবিবুর রহমান ফটিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ ইসমাইল হোসেন, কচুয়া উপজেলা বিএনপির উপদেষ্টা মো. মামুনুর রশীদ মোল্লা, বাইছারা উচ্চবিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মুন্সি নুরুল আলম বেলাল, কচুয়া উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, বাংলাদেশ বিমানের উপপরিচালক মোহাম্মদ মজিজুর রহমান মিয়াজী এবং উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার, ইউসুফ খান ও আবদুল মতীন মোল্লা।

এ ছাড়া বক্তব্য দেন নিন্দপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান সেলিম, বিতারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মনির হোসেন, সাচার বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহীন পাটোয়ারী এবং বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও নৈতিকতার বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের প্রতিও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।