শাহরাস্তিতে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
চাঁদপুরের শাহরাস্তিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ এবং পুনঃসজ্জিত পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ রুপমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, তাঁতীদলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম মিন্টু, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটওয়ারী, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আলী, শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার আব্দুর রহিম।
এ ছাড়া উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বিদ্যালয়ের পুনঃসজ্জিত পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও পাঠাভ্যাসের গুরুত্ব অপরিসীম। পুনঃসজ্জিত পাঠাগারটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর 





আপনার মতামত লিখুন