হাইমচরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন, সম্ভাবনা নিয়ে আশাবাদ

অর্থনীতি
হাইমচরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন, সম্ভাবনা নিয়ে আশাবাদ

চাঁদপুরের হাইমচর উপজেলায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 

শনিবার (৭ নভেম্বর) তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ, চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইনভেস্ট বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় সখিপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডেপুটি জেনারেল ম্যানেজার), হাইমচর উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, স্থানীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে অতিথিরা প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলটির বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ অঞ্চলের সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ নিয়ে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়িত হলে হাইমচরসহ চাঁদপুরের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।