চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে হেলপারের লাশ উদ্ধার
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কচুয়ার রসুলপুর এলাকা থেকে আমির হোসেন (৩৫) নামের এক গাড়ির হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সামনে সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত আমির হোসেন শাহরাস্তি উপজেলার কাকৈরতলা গ্রামের হাজিবাড়ির বাসিন্দা আজিজুর রহমানের ছেলে। তিনি পেশায় গাড়ির হেলপার ছিলেন।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক জানান, বুধবার সন্ধ্যা থেকে আমির হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাসুম বিল্লাহ, (কচুয়া) চাঁদপুর 





আপনার মতামত লিখুন