চাঁদপুরে প্লাস্টিক বর্জ্য থেকে ডিজেল উৎপাদন প্রকল্পের উদ্বোধন
প্লাস্টিক বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের লক্ষ্যে চাঁদপুরে পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার স্বর্ণখোলা এলাকায় চাঁদপুর পৌরসভার উদ্যোগে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরের মাধ্যমে পরিবেশবান্ধব নগর গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের এ উদ্যোগ পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা গড়ে তুলতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।






আপনার মতামত লিখুন