চাঁদপুরে পুলিশের উদ্যোগে সকল থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও সভা
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁদপুর জেলার সকল থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় জেলার ৮টি থানায় পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়।
চাঁদপুর সদর মডেল থানা, হাইমচর থানা, হাজীগঞ্জ থানা, ফরিদগঞ্জ থানা, মতলব উত্তর থানা, মতলব দক্ষিণ থানা, শাহরাস্তি মডেল থানা ও কচুয়া থানা।
র্যালিতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, পুলিশ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করেন।
বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
চাঁদপুর জেলা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে তারা ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন।







আপনার মতামত লিখুন