শাহরাস্তিতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সভা

শাহরাস্তি
শাহরাস্তিতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সভা
১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৯ এএম

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শাহরাস্তি মডেল থানা-পুলিশের উদ্যোগে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিয়াম ল্যাবরেটরি স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আয়োজকদের তথ্যমতে, র‍্যালিতে প্রায় ২০০ থেকে ৩০০ জন অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।