শাহরাস্তি থানা পরিদর্শন করলেন চাঁদপুরের জেলা প্রশাসক
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় তিনি শাহরাস্তি মডেল থানা পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুজ্জামান এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
এছাড়াও থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি 




আপনার মতামত লিখুন