চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু, প্রথম ম্যাচে জয়ী মতলব দক্ষিণ
চাঁদপুরে শুরু হয়েছে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার (১৩ নভেম্বর) চাঁদপুর জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক।
অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ঐতিহ্যবাহী চাঁদপুর জেলা থেকে হামজা চৌধুরীর মতো জাতীয় দলের ফুটবলার উঠে আসবে বলে তিনি প্রত্যাশা করেন।
উদ্বোধনের দিন টুর্নামেন্টের প্রথম খেলায় মুখোমুখি হয় শাহরাস্তি উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা ফুটবল দল। খেলায় শাহরাস্তিকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে মতলব দক্ষিণ উপজেলা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো উপভোগ করতে ক্রীড়াপ্রেমী দর্শকসহ সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।






আপনার মতামত লিখুন