চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং-সংলগ্ন মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া কিশোরের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।






আপনার মতামত লিখুন