জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়া-খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) এ শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।





আপনার মতামত লিখুন