সাত দিনে পাঁচ বীমা দাবি নিষ্পত্তি জেনিথ লাইফের

কুবির শিক্ষক-কর্মচারীরা পেলেন ৬ লাখ টাকা
অর্থনীতি
সাত দিনে পাঁচ বীমা দাবি নিষ্পত্তি জেনিথ লাইফের
৪ নভেম্বর ২০২৬, ৮:৫২ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য বীমার পাঁচটি দাবি নিষ্পত্তি করে ৬ লাখ ৩২ হাজার ৬০০ টাকার চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বীমা দাবির এসব চেক হস্তান্তর করা হয়। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিমের কাছে চেকগুলো হস্তান্তর করেন।

হস্তান্তর করা পাঁচটি বীমা দাবির মধ্যে তিনটি ক্রিটিক্যাল ইলনেস কেয়ার (সিআইসি) এবং দুটি হসপিটালাইজেশন ইন্স্যুরেন্সের (এইচআই) আওতাভুক্ত।

চেক গ্রহণকালে উপাচার্য মাত্র সাত দিনের মধ্যে বীমা দাবির অর্থ পরিশোধ করায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, এফসিএমএ, রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরীসহ শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. আরিফ হোসেন, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও গ্রুপ বীমা বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন সরকার এবং কুমিল্লা অফিসের ইনচার্জ মো. আমিনুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান বলেন, তাঁদের প্রতিষ্ঠান শতভাগ ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) পোর্টালের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বীমা দাবি নিষ্পত্তি করে থাকে।

এম/আর