ঢাকা সেন্ট্রাল উইমেন্স কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন নাজমুন নাহার বেবি
নাজমুন নাহার বেবি। ছবি-সংগৃহীত
ঢাকা সেন্ট্রাল উইমেন্স কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুন নাহার বেবি। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি। তিনি শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনের সহধর্মিণী।
নাজমুন নাহার বেবির এ পদে নির্বাচিত হওয়ার খবরে চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তাঁর এ নতুন দায়িত্বের মধ্য দিয়ে ঢাকা সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
নাজমুন নাহার বেবির এ অর্জনে কচুয়ার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।

মাসুম বিল্লাহ, (কচুয়া) চাঁদপুর 




আপনার মতামত লিখুন