চাঁদপুরে মুসলিম স্কুলছাত্রীকে হিন্দু ছেলে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক

চাঁদপুর সদর
চাঁদপুরে মুসলিম স্কুলছাত্রীকে হিন্দু ছেলে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক
১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পিএম

চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় প্রাইভেটকারে থাকা এক স্কুলছাত্রী ও এক তরুণকে আটক করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন।

সোমবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলের পোশাক পরা এক ছাত্রীকে প্রাইভেটকারে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তাঁরা গাড়িতে থাকা তরুণ ও ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁদের হরিনা নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

হরিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি প্রাইভেটকারসহ স্কুলের পোশাক পরা এক ছাত্রী ও এক তরুণকে ফাঁড়িতে আনা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মুঠোফোনের মাধ্যমে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর নাম খাদিজা আক্তার তন্বী। তার বয়স ১৪ বছর। সে চাঁদপুর সদর উপজেলার বাগাদি গনি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মৃত দুলাল মিয়া। আটক তরুণের নাম সাগর বিশ্বাস (২৮)। তার বাবার নাম বিপুল বিশ্বাস। তার বাড়ি মাগুরা সদর উপজেলার ছাঙ্গাভাঙ্গা এলাকায় বলে জানা গেছে।
এ ঘটনায় তন্বীর মা সাজেদা বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলাটি তদন্ত করছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল।

ঘটনার সময় ব্যবহৃত প্রাইভেটকারটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-গ-১২-৬৪৪১।

এদিকে, স্থানীয় কয়েকজন এ ঘটনাকে সাম্প্রতিক সময়ে কুমিল্লায় শিক্ষার্থী তাসমিন হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ ঘটনার সঙ্গে ওই হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।