মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
নিহত সাব্বির হোসেন। ছবি-সংগৃহীত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিজের মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের আইঠাদি মাথাভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন ওই এলাকার বাসিন্দা নূরে আলম ভূঁইয়ার বড় ছেলে। তিনি নিজেদের মুরগির খামারে কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাব্বিরের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অল্প বয়সে তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।







আপনার মতামত লিখুন