ছোটদের মাঝে ফুটবল বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন ভূঁইয়া

খেলা
ছোটদের মাঝে ফুটবল বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন ভূঁইয়া

চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ছোটদের মাঝে ফুটবল বিতরণ করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সালাউদ্দিন ভূঁইয়া।

রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কোল্ডস্টোরেজ মোড়স্থ ব্যবসায়ী প্রতিষ্ঠানে এ ফুটবল বিতরণ করা হয়।

ফুটবল বিতরণকালে মোঃ সালাউদ্দিন ভূঁইয়া বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তাদের মাদক ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই ছোটদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করতে হবে।

তিনি আরও বলেন, আমি এলাকার সকল শিক্ষার্থীকে নিয়মিত স্কুলে যাওয়ার জন্য অনুরোধ করছি। পড়াশোনার ক্ষেত্রে কোনো শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হলে আমাকে জানালে, সামর্থ্য অনুযায়ী সেই সমস্যা সমাধানে পাশে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ, এলাকার শিশু-কিশোরদের সুন্দর ভবিষ্যৎ গড়তে আমরা সবাই মিলে কাজ করব।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও এলাকার শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।