সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপর দায় চাপালেন বিএনপি নেতা সেলিম
চাঁদপুরের শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম ঈদের ছুটিতে সড়কের গাছ কেটে বিক্রি করে দেওয়ার পর তদন্ত রিপোর্টের ভিত্তিতে পৌরসভার তহবিলে টাকা পরিশোধের সংবাদ প্রকাশের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দ্বায়ী করে বক্তব্য দিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি টাকা পরিশোধের বিষয়ে মসজিদের কথা উল্লেখ করেছেন এবং সংবাদকর্মীদের দ্বায়ী করেছেন। ঘটনার বিবরণে জানা যায়, বিনা অনুমতিতে ঈদের ছুটিতে সড়কের সরকারি গাছ কাটার পর প্রশাসনের নজরে আসলে বন কর্মকর্তা মো. শাহজাহান কে তদন্তের নির্দেশ দেয়া হয় উপজেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসক। তদন্ত প্রতিবেদনে সুস্পষ্টভাবে ৮ টি গাছ কর্তনের প্রমাণিত হওয়ায় ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে শেখ বেলায়েত হোসেন সেলিমের নাম উল্লেখ করে প্রতিবেদন জমা দেন বন কর্মকর্তা। এরপর ১২ আগষ্ট ৮ টি চামল গাছের মূল্য বাবদ তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পৌর তহবিলে ৮ হাজার ৩ শত টাকা পরিশোধ করেন। তদন্ত প্রতিবেদনে কোথাও মসজিদের কথা উল্লেখ করা হয়নি।
তারপরও বুধবার (১৯ আগষ্ট ২০২৬) বিকেলে বিএনপি নেতা শেখ বেলায়েত হোসেন সেলিম সংবাদ সম্মেলনে গাছ কাটার অর্থ মসজিদে দান করেছেন বলে উল্লেখ করেন কিন্তু তদন্ত প্রতিবেদনে কোথাও মসজিদের কথা উল্লেখ করা হয় নি। তদন্তে প্রতিবেদনে শেখ বেলায়েত হোসেন সেলিম কে গাছের মূল্য পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু সেই অর্থ কেন মসজিদ কর্তৃপক্ষ পরিশোধ করলেন এটা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।






আপনার মতামত লিখুন