শাহরাস্তিতে এসএসসি-দাখিল উত্তীর্ণদের ছাত্রশিবিরের তাৎক্ষণিক সংবর্ধনা

শাহরাস্তি
শাহরাস্তিতে এসএসসি-দাখিল উত্তীর্ণদের ছাত্রশিবিরের তাৎক্ষণিক সংবর্ধনা
১০ আগস্ট ২০২৬, ৫:২৫ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি/দাখিল সমমান-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহরাস্তি (শহর) পৌরসভা আদর্শ থানা শাখা।

সোমবার (১০ আগস্ট) ফলাফল প্রকাশের পরপরই উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও উৎসাহ দিতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহরাস্তি শহর শাখার সভাপতি সাইফুল ইসলাম ও অফিস সম্পাদক মো. ইরফান।

এ সময় ছাত্রশিবির নেতৃবৃন্দ উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের আগামী শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

শিক্ষার্থীদের সাফল্যে তাদের পরিবার ও সমাজের প্রতি শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে।