শাহরাস্তিতে ৮৪ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

শাহরাস্তি
শাহরাস্তিতে ৮৪ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
২১ জুলাই ২০২৬, ১১:০২ এএম

চাঁদপুরের শাহরাস্তিতে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

সোমবার দুপুর ২টা ১০ মিনিটে পৌরসভার ৭ নং ওয়ার্ডের নিজ মেহের তালতলা মোড়ে লামিয়া স্টোরের সামনে এ অভিযান চালানো হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই মোঃ শরীফুল ইসলাম ও এএসআই এরশাদ মিয়ার নেতৃত্বে থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন: নিজ মেহারের মোঃ রাসেল (২৬) ও মোঃ জসিম উদ্দিন (৩২)।

পুলিশ তাদের দেহ তল্লাশি করে নিজ হেফাজত থেকে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৩৭, জিআর নং-২৩০, তারিখ- ২০ জুলাই ২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”