ফরিদগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ ১ জন আটক

ফরিদগঞ্জ
ফরিদগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ ১ জন আটক
১৮ জুলাই ২০২৬, ১০:৩২ এএম

ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্ এর দিক-নির্দেশনায় এসআই মো. হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ ১৬ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ থানাধীন ধানুয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে ধানুয়া গ্রামের মৃত আবুল কালাম খাঁনের ছেলে মো. হাবিবুর রহমান খাঁন (৪৫) এর হেফাজত থেকে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।