রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Logo

শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল, সেক্রেটারি সাব্বির আহমদ উসমানী মনোনীত

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা শাখার ২০২৭-২০২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল। একই মেয়াদে সংগঠনটির উপজেলা পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল পদেও মনোনয়ন সম্পন্ন হয়েছে।

নব মনোনীত নায়েবে আমীর হিসেবে মনোনীত হয়েছেন প্রভাষক মাওলানা মাইনুদ্দিন ও মাস্টার সিরাজুল ইসলাম।

উপজেলা সেক্রেটারি হিসেবে মনোনয়ন পেয়েছেন হাফেজ মাওলানা সাব্বির আহমদ উসমানী।

এ ছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ডা. আবুল বাশার ও গাজী সালাউদ্দিন মাস্টার।

নবনির্বাচিত আমীর ও মনোনীত দায়িত্বশীলরা আগামী ২০২৭-২০২৮ কার্যকালে শাহরাস্তি উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন