চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে কিলন (ইট পোড়ানোর চুল্লি) ভেঙে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার মেসার্স মাহবুব চেয়ারম্যান ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ইটভাটাটির কিলন ভেঙে দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা ও প্রচলিত আইন বাস্তবায়নে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

