চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) উপজেলার দুর্গাপুর হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবারের পরীক্ষায় উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির মোট ৬০৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রটি পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তাঁরা বলেন, কোনো শিক্ষার্থী মেধাবৃত্তি না পেলেও তাকে বকাঝকা না করে উৎসাহিত করা উচিত। পরীক্ষার ফলাফলের চেয়ে সন্তানের আত্মবিশ্বাস ও মানসিক বিকাশ বেশি গুরুত্বপূর্ণ। জীবনের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় অভিভাবকদের এই অনুপ্রেরণাই সন্তানদের শক্তি জোগাবে।

