চাঁদপুরের শাহরাস্তিতে চিংড়ি মাছে জেল মেশানোর অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার কালীবাড়ি মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। এ সময় চিংড়ি মাছে জেল মেশানোর অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ফায়দুল্যাহ মিঞা।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।


