বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

কচুয়ায় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল হাসানাতের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন

উপজেলা প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

চাঁদপুরের কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল হাসানাতের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের পাক শ্রীরামপুরে তাঁর নিজ বাড়ির মসজিদে পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কচুয়া সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ছোলাইমান মিয়া, কচুয়া উপজেলা শিক্ষা সমন্বয়ক আব্দুল ওয়াদুদ মজুমদার, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আজিজুল ইসলাম মাস্টার, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, কচুয়া সরকারি কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ কচি, জেলা বিএনপির নেতা মনজুর আহমেদ সেলিম ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা শারপিন হুসাইন, বিএনপি নেতা গাজী জাহাঙ্গীর, রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, যুবদল নেতা হাসান ইমাম টিটু, ছাত্রদল নেতা গাজী জুনায়েদ, মরহুমের ছোট ছেলে তকির আহমেদ, শ্রীরামপুর মাদ্রাসার শিক্ষক শাহ আলম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি আহসান হাবীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান। এ সময় অধ্যক্ষ আবুল হাসানাতের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন