রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Logo

হাজীগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (হাজীগঞ্জ)

চাঁদপুরের হাজীগঞ্জে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াদ হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) হাজীগঞ্জ পৌরসভার বদরপুর এলাকার বটতলা মোড়ে অলি আহমেদের দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে এসআই নূরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করেন। এ সময় রিয়াদ হোসেনের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার রিয়াদ হোসেন হাজীগঞ্জ উপজেলার বেলঘর (হাটখোলা বাড়ি) এলাকার মো. ইসমাইল হোসেন ও পেয়ারা বেগমের ছেলে।

এ ঘটনায় ১৬ অক্টোবর হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ২৮।

পুলিশ জানায়, গ্রেপ্তার যুবককে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন