বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

মতলব দক্ষিণে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, (মতলব দক্ষিণ)

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যসম্মত জীবনযাপন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করে মতলব পৌরসভা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মতলব দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মতলব পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে পৌরসভা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মতলব পৌরসভার প্রশাসক কে এম ইশমাম।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা ছাইফুর রহমান, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম এবং মতলব পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক প্রমুখ।

এ বছরের জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য ছিল ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন