মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Logo

মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি মজিবুর, সম্পাদক ফয়সাল

মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি

চাঁদপুরের মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১০ অক্টোবর শনিবার মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৯৪ দশমিক ৪৭ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সমিতির ১ হাজার ৩২০ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেননি ৭৩ জন। নির্বাচনে ২১টি পদের মধ্যে দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। বাকি ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৮ জন প্রার্থী।

সভাপতি পদে চেয়ার প্রতীকে ৫১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মজিবুর রহমান সরকার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মো. লোকমান হোসেন ছাতা প্রতীকে পেয়েছেন ৪৫২ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ফয়সাল সরকার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুকুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন ৩০৪ ভোট।

সহ-সভাপতি পদে তিনজন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন পালকি প্রতীকে ৬৮৩ ভোট পেয়ে মো. কালাম মিয়া, জাহাজ প্রতীকে ৪৪৫ ভোট পেয়ে সাইফুল ইসলাম লিংকন এবং বাস প্রতীকে ৪০৩ ভোট পেয়ে গণেশ ভৌমিক।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে কলস প্রতীকে ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন হান্নান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফর রহমান জাকির বালতি প্রতীকে পেয়েছেন ৫২২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে তালা প্রতীকে ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম সবুজ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাসান মাহমুদ দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৪০৯ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. কামাল বেপারি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মো. সাখাওয়াত হোসেন বই প্রতীকে পেয়েছেন ৩৭৫ ভোট।
প্রচার সম্পাদক পদে টেলিফোন প্রতীকে ৮৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রেদোয়ান আহমেদ জাকির। তাঁর প্রতিদ্বন্দ্বী মাহফুজ মল্লিক মাইক প্রতীকে পেয়েছেন ২৮১ ভোট।
ক্রীড়া সম্পাদক পদে ক্রিকেট ব্যাট প্রতীকে ৫৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জুয়েল হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমাছ প্রধান ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৫৬ ভোট।
সমাজকল্যাণ সম্পাদক পদে নারকেলগাছ প্রতীকে ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মেহেদী দেওয়ান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ দাস বটগাছ প্রতীকে পেয়েছেন ৫৭২ ভোট।
হিসাব নিরীক্ষক পদে ক্যালকুলেটর প্রতীকে ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাফেল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রেজাউল করিম কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৩৮৪ ভোট।

সাধারণ সদস্য পদে নির্বাচিত ছয়জন হলেন মো. জসিম উদ্দিন বাচ্চু (ফুলকপি প্রতীক, ৮৫৭ ভোট), সঞ্জয় কুমার ঘোষ (হাতি প্রতীক, ৮১৩ ভোট), মনসুর আহমদ (হরিণ প্রতীক, ৬৭৭ ভোট), মিনহাজ হোসেন মিনার (ঈগল প্রতীক, ৬৫৬ ভোট), খোকা মিয়াজী (বাঘ প্রতীক, ৫৬১ ভোট) এবং মোতালেব কাজী (ঘোড়া প্রতীক, ৫৪৮ ভোট)।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে হানিফ প্রধান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে শাহজালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র দে। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সমবায় কর্মকর্তা।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম। এ ছাড়া কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিকসহ স্থানীয় রাজনৈতিক নেতারা। ভোটকেন্দ্র পরিদর্শন করেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরাও।

শনিবার মধ্যরাতে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন