মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Logo

সড়ক দুর্ঘটনায় নিহত খাইরুজ্জামান পিপলের জানাজা সম্পন্ন

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুরের খাইরুজ্জামান পিপলের জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬ নম্বর উপাদী ইউনিয়নের পিংরা গ্রামের তপাদার বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তিনি ওই বাড়ির মরহুম আব্দুল খালেক মাস্টারের মেজো ছেলে।

জানাজায় নিহতের আত্মীয়স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধবসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। প্রিয়জনকে শেষ বিদায় জানাতে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করে।

উল্লেখ্য, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকায় অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চাঁদপুরের দুই ব্যক্তি নিহত হন।

তাঁদের একজন খাইরুজ্জামান পিপল। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন