রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Logo

শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি

শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) বেলা ৩টায় ক্রীড়া উৎসবের উদ্বোধন উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত হন।

শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ও শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এতে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আবু মুসা আল সিহাব।

প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহসভাপতি স্বপন কর্মকার মিঠুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন।

অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ক্রীড়া উৎসবের সার্বিক সফলতা কামনা করে বলেন, ‘সাংবাদিকদের ঐক্যবদ্ধ দেখে ভালো লাগছে। দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার এ আয়োজন প্রশংসনীয়। আমি আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব।’

মাসব্যাপী ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দাবা খেলার মধ্য দিয়ে মূল প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নেন সাংবাদিক আবু মুসা আল সিহাব, রকি চন্দ্র সাহা, হাসান আহমেদ, মহি উদ্দিন, জসিম উদ্দিন ও আবু হানিফ।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন