বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা শাখার ২০২৭-২০২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল। একই মেয়াদে সংগঠনটির উপজেলা পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল পদেও মনোনয়ন সম্পন্ন হয়েছে।
নব মনোনীত নায়েবে আমীর হিসেবে মনোনীত হয়েছেন প্রভাষক মাওলানা মাইনুদ্দিন ও মাস্টার সিরাজুল ইসলাম।
উপজেলা সেক্রেটারি হিসেবে মনোনয়ন পেয়েছেন হাফেজ মাওলানা সাব্বির আহমদ উসমানী।
এ ছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ডা. আবুল বাশার ও গাজী সালাউদ্দিন মাস্টার।
নবনির্বাচিত আমীর ও মনোনীত দায়িত্বশীলরা আগামী ২০২৭-২০২৮ কার্যকালে শাহরাস্তি উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।


