রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Logo

চাঁদপুরে লাইসেন্স না থাকায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, চাঁদপুর সদর

চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ডিলিং লাইসেন্স না থাকায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ডিলিং লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর আওতায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

জনস্বার্থ রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রচলিত আইন বাস্তবায়নে জেলা প্রশাসন, চাঁদপুরের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন