শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo

হাইমচর উপজেলা দলের জার্সি উন্মোচন করলেন এমপি শেখ ফরিদ

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে হাইমচর উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে হাইমচর উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাইমচর উপজেলা দলের জার্সি উন্মোচন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ। এ সময় তিনি খেলোয়াড়দের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং প্রতিযোগিতায় ভালো খেলার জন্য উৎসাহিত করেন।

আজ বিকেল ৩টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের অংশ হিসেবে হাইমচর উপজেলা দল ও চাঁদপুর সদর উপজেলা দলের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, হাইমচর উপজেলা দলের খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

.উপজেলার সর্বস্তরের নাগরিকদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ এবং নিজ দলের খেলোয়াড়দের উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন