শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo

চাঁদপুরে যত্রতত্র পোস্টার লাগানোয় লোটো শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, (চাঁদপুর সদর)

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে দেয়ালে অনুমোদনহীন পোস্টার লাগানোর অপরাধে লোটো শোরুম, চাঁদপুরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করে দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২-এর আওতায় প্রতিষ্ঠানটিকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসন, চাঁদপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের বিভিন্ন স্থানে দেয়াল, বৈদ্যুতিক খুঁটিসহ অনুমোদনহীন স্থানে পোস্টার লাগানো থেকে বিরত থাকতে নাগরিকদের আবারও অনুরোধ করা হচ্ছে।

রাজনৈতিক, ব্যবসায়িক, ধর্মীয় ওয়াজ মাহফিলসহ সব ধরনের পোস্টার যত্রতত্র লাগানো বন্ধে দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২-এর কঠোর প্রয়োগ করা হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

যত্রতত্র পোস্টার না লাগিয়ে শহরের সৌন্দর্য ও নান্দনিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে জেলা প্রশাসন, চাঁদপুর।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন