সারা দেশের মতো চাঁদপুরেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬।
রবিবার (৮ নভেম্বর) এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এমপির বাসভবনের সামনে থেকে সকাল সাড়ে ৯টায় র্যালি শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভাঅনুষ্ঠিত হবে। এছাড়া বিকাল সাড়ে ৩ টায় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন রয়েছে।
এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’। দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা সমবায় কর্মকর্তা শাহাব উদ্দীন।
জেলা প্রশাসন, জেলা সমবায় কর্মকর্তাগণ ও বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা এবং সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।


