রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Logo

এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার সভাপতি নির্বাচিত হলেন শাহরাস্তির আফজাল

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি

এপেক্স বাংলাদেশের জেলা-৩-এর অন্যতম ক্লাব এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার ২০২৭ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চাঁদপুরের শাহরাস্তির কৃতী সন্তান এপেক্সিয়ান আফজাল হোসাইন ফারাবী। সাধারণ সম্পাদক ও ডিনার নোটিশ এডিটর নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান শহিদুল ইসলাম সুমন।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদের একটি মিলনায়তনে ক্লাবটির ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সরাসরি ভোটে ২০২৭ বর্ষের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে নির্বাচন কমিশন এবং নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে ১১ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবটির অতীত সভাপতি এপেক্সিয়ান শেখ মহিউদ্দিন আলমগীর। কমিশনের অপর দুই সদস্য ছিলেন এপেক্সিয়ান মো. মাসুদ ও এপেক্সিয়ান আবু তাহের বেলাল।

এজিএমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. এম বেলাল হোসেন, লাইফ গভর্নর এপে. ডা. জবিউল, জেলা-৩-এর গভর্নর এপে. গোলাম কবির, ন্যাশনাল অফিসিয়াল এপে. হাবিবুর রহমান, পিডিজি এপে. এটিএম ইমরান, পিডিজি এপে. জাকির হোসেনসহ বিভিন্ন ক্লাব থেকে আগত এপেক্সিয়ানরা।

সভায় ২০২৬ বর্ষের ক্লাব কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে সদস্যদের ভোটে তা পাস হয়।

নবগঠিত ২০২৭ বর্ষের পরিচালনা পর্ষদের অন্যান্য কর্মকর্তারা হলেন—সিনিয়র সহ-সভাপতি এপে. ডা. শহীদুল ইসলাম, জুনিয়র সহ-সভাপতি এপে. শাহজাহান সেলিম, সদ্য অতীত সভাপতি এপে. রবিউল হাসান তানজিম, কোষাধ্যক্ষ এপে. রবিউল ইসলাম রবিন, সার্ভিস ডিরেক্টর এপে. চৌধুরী খালিদ বিন সরওয়ার, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর এপে. জিয়া উদ্দিন, ফেলোশিপ অ্যান্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. শহিদুল্লাহ, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর এপে. নেওয়াজ শরীফ আরমান এবং সার্জেন্ট অ্যাট আর্মস এপে. মাইনুল ইসলাম রাফসান।

শাহরাস্তির সন্তান আফজাল হোসাইন ফারাবী এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় মহলে আনন্দ ও শুভেচ্ছার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ক্লাবের মানবিক, সামাজিক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন