বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

শাহরাস্তিতে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে চাঁদপুরের শাহরাস্তিতে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) শাহরাস্তি উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল। এতে সভাপতিত্ব করেন পৌরসভা জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর বাদশা ফয়সাল, উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈন উদ্দিন, পৌরসভা সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেনসহ উপজেলা ও পৌরসভা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার ঘটনা স্মরণ করে এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা রাজনৈতিক সহিংসতা পরিহার এবং দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা ও পৌরসভা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন