বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়া ড্রেজার দিয়ে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপও বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ড্রেজারের মাধ্যমে কাটার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে আবদুর রহিম (৪৫) ও ফারুক নামের দুই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানাপ্রাপ্ত আবদুর রহিম উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের খেড়িহর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। অপর ব্যক্তি ফারুক মনোহরগঞ্জ এলাকার বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। এ সময় উপজেলা আনসার সদস্য ও গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন