বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

হাইমচরে ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, (হাইমচর)

চাঁদপুরের হাইমচরে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার চরভাঙ্গা এলাকার একটি সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের মো. আলমগীর হাওলাদারের ছেলে মো. জুম্মন (২২), দক্ষিণ আলগী গ্রামের আব্দুল ছাত্তার ভূঁইয়ার ছেলে সাব্বির হোসেন (২৩) এবং পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের ওমর ফারুকের ছেলে নাজিম উদ্দিন (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলমের সার্বিক দিকনির্দেশনায় বুধবার রাতে পুলিশের উপপরিদর্শক (পিএসআই) সৌরভ দাশের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। রাত ১১টা ৪০ মিনিটে চরভাঙ্গা এলাকার কালা চৌকিদার মোড় থেকে জনতা বাজারগামী সড়কে তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

হাইমচর থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ১০ এবং জিআর নম্বর ২৭২।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন