চাঁদপুরের হাজীগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত অফিসার ইনচার্জের (ওসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) হাজীগঞ্জ থানা কমপ্লেক্স ভবনে হাজীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক, কিশোর গ্যাং, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়। এসব সমস্যা মোকাবিলায় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পু।
সভায় বক্তব্য দেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম ও হাছান মাহমুদ, সহসভাপতি সাইফুল ইসলাম সিফাত ও মেহেদী হাসান সর্দার, যুগ্ম সম্পাদক এস এম মিরাজ মুন্সী ও মঞ্জুর আলম পাটোয়ারী, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুজন দাস এবং সম্মানিত সদস্য মহিউদ্দিন আল আজাদ ও রেজাউল করিম নয়ন।
এ ছাড়া বক্তব্য দেন কামাল হোসেন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, মজিবুর রহমান রনি, হোসেন বেপারী ও মোহাম্মদ উল্লাহ বুলবুল।
সভায় হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সাংগঠনিক সম্পাদক জহির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে আরও ছিলেন শাখাওয়াত হোসেন শামীম, নুর মোহাম্মদ, মোশারফ হোসেন মাঈনুদ্দিন, মো. শাহজাহান ও মো. মারুফ।

