মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Logo

প্যাপিরাস সাহিত্য পুরস্কার পেলেন কবি শিউলী মজুমদার

অনলাইন ডেস্ক:

কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। চাঁদপুরের প্যাপিরাস পাঠাগার প্রবর্তিত ‘প্যাপিরাস সাহিত্য পুরস্কার-২০২৬’ পেয়েছেন কবি শিউলী মজুমদার। কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সাংবাদিক ক্লাবে প্যাপিরাস পাঠাগারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।

কবি শিউলী মজুমদারের জন্ম ১৯৮৩ সালের ৬ আগস্ট চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বেলঘর গ্রামে। পেশায় শিক্ষক শিউলী দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রপত্রিকায় গল্প ও কবিতা লিখছেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আড়ালে আবৃত’ প্রকাশিত হয় কাব্য প্রকাশনী থেকে।

শিউলী মজুমদার শিল্প-সাহিত্যের কাগজ ‘লোরাম’-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ‘ভিসুভিয়াস’-এর সম্পাদনা পরিষদের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি চর্যাপদ সাহিত্য একাডেমির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দোনাগাজী পদক-২০২৫ ও ২০২৬-এর জুরিবোর্ডের সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

‘প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই’ স্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের ১০ অক্টোবর কবি রফিকুজ্জামান রণির হাত ধরে যাত্রা শুরু করে প্যাপিরাস পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকেই যুবসমাজকে বই পড়ায় আগ্রহী করে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।

পাঠাগারটির উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান, স্কুলব্যাগ উপহার, শিক্ষা উপকরণ বিতরণ, সাহিত্য আড্ডা আয়োজন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস পালনসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি ‘লোরাম’ নামে একটি শিল্প-সাহিত্যের কাগজ প্রকাশ করে আসছে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন