প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। সম্প্রতি কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এ পদে পদোন্নতি দেওয়া হয়।
এর আগে তিনি একই প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রভাতী ইন্স্যুরেন্সে তাঁর কর্মজীবনের মেয়াদ ২২ বছরের বেশি।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ কর্মজীবনে সিরাজুল ইসলাম কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক উন্নয়ন ও গ্রাহকসেবা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং বীমা খাতের প্রবৃদ্ধিতে কাজ করার কথা জানিয়েছেন।
সিরাজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমকম ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) কোর্স সম্পন্ন করেছেন এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। বীমা বিষয়ে দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারেও অংশ নিয়েছেন।
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি নন-লাইফ বীমা ব্যবসার সঙ্গে যুক্ত এবং এর ক্রেডিট রেটিং এএএ।

