মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Logo

মণ্ডপগুলোতে নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে: এসপি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভা করেছে চাঁদপুর জেলা পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর পুলিশ অফিসের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত শোনা হয়। পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পূজা উদযাপনের আগে, চলাকালীন ও পরে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।

প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবী নিয়োগ এবং স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন