মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Logo

হাইমচরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে আটক ২

হাইমচর উপজেলা প্রতিনিধি

চাঁদপুরের হাইমচরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ২ নম্বর আলগী উত্তর ইউনিয়নের মহজমপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজির বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ওই এলাকা থেকে একটি অটোরিকশার ব্যাটারি চুরি করে চাঁদপুরের দিকে নিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি।

গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা তাঁদের আটক করে এলাকায় নিয়ে আসেন। পরে তাঁদের হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন