চাঁদপুরে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টর’স ফোরামের জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় চাঁদপুর সদরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টর’স ফোরাম, চাঁদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোগীদের সঠিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতা বজায় রাখতে হবে। সংগঠনের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসকদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় হবে।
তিনি আরও বলেন, মানুষের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথিক চিকিৎসার ইতিবাচক ভূমিকা রয়েছে। তবে চিকিৎসকদের দায়িত্বশীলতা, নিয়ম-শৃঙ্খলা ও পেশাগত মান বজায় রেখে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হোমিও ডক্টর’স ফোরাম, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. আতাহার আলী।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন ন্যাশনাল হোমিও ডক্টর’স ফোরাম, চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা ইব্রাহীম খলিল। দারসুল কোরআন উপস্থাপন করেন মাওলানা ফিরোজ আল মামুন।
সভাটি সঞ্চালনা করেন ডা. আবুল বাসার। এ সময় ন্যাশনাল হোমিও ডক্টর’স ফোরাম, চাঁদপুর জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের হোমিওপ্যাথিক চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

