মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Logo

কচুয়া থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ০২ পিস ইয়াবাসহ ০২ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক

কচুয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজা ও ০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, অদ্য ১৫/০৭/২০২৬ খ্রি. তারিখ অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিজুল ইসলামের নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ফাত্তার মিঞা সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে ৭নং কচুয়া উত্তর ইউপির ৩নং ওয়ার্ডস্থ আকানিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:
হানিফ (৪২), ও
ফয়সাল সরকার (২৪)।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা ও ০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কচুয়া থানার মামলা নং- ২৭, তারিখ- ১৫/০৭/২০২৬ খ্রি., ধারা: ৩৬(১) সারণির ১৯(ক)/১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা রুজু করা হয়েছে।

আসামীদ্বয়কে আজ ১৫/০৭/২০২৬ খ্রি. তারিখে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন